আমতলীতে ঘর মেরামতে বাঁধা, হামলা সংঘর্ষে আহত ২

আমতলী প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে কবলাকৃত জমিতে দখলকে কেন্দ্র করে হামলা মারধরের ঘটনায় ২ জন আহত হয়েছে আহতরা হলেন শহীদুল মীর ও শাহীন মীর। আহত শহীদুল মীর ও শাহিণ মীরকে আমতলী হাসপাতালে ভর্তি করা হলে শহীদুল মীরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, উপজেলার আজিমপুর বাজারে ছাফ কবলাকৃত জমিতে দোকান ঘন নির্মান করিয়া ব্যবসা ও বসবাস করে আসছেন মো. দুলাল মীর ঘটনার দিন দুলাল মীর তার দোকান ঘর সংস্কার করতে গেলে সিদ্দিক মোল্লা, কুদ্দুস মোল্লা, শহিদুল বয়াতী. আমির বয়াতী, বাবুল বয়াতী, বাবুল খান, মেহেদি খান. মোয়াজ্জেম বয়াতী, নিজাম বয়াতী, আলতাফ খান, জাহিদুল তালুকার বাঁধা প্রদাণ করেন। এসময় তাদের সাথে দুলাল মীরের সাথে কথাকাটি হয়। কথা কাটাকাটির সময় ব্যক্তিদ্বয় দেশিয় অস্ত্র নিয়ে দুলাল মীরের ভাই শহিদুল মীর ভাইয়ের ছেলে শাহীন মীরকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং দোকান ভাংচুর করে ক্যাশ বাক্সে রক্ষিত টাকা ও আমার স্ত্রীর স্বর্ণালংকার ছিণিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।