বিশৃঙ্খল আচরণের জেরে ভারতের ১২ আইনপ্রণেতা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের রাজ্যসভায় বিশৃঙ্খল আচরণের জেরে শীতকালীন অধিবেশন থেকে ১২ বিরোধী আইনপ্রণেতা বরাখাস্ত হয়েছেন। এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের দোলা সেন ও শান্তা ছেত্রীসহ কংগ্রেসের ৬, শিবসেনার ২, একজন সিপিআই ও একজন সিপিএসের আইনপ্রণেতা রয়েছেন।

সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা অধিবেশনে বিশৃঙ্খল আচরণের জন্য ১২ আইনপ্রণেতাকে শীতকালীন অধিবেশনের বাকী অংশ থেকে বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গত বর্ষা অধিবেশনের শেষ দিনে অর্থ্যাৎ গত ১১ আগস্ট রাজ্যসভায় বিক্ষোভ করেন বিরোধী আইনপ্রণেতারা। বিক্ষোভ থামাতে এলে সংসদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিরোধী আইনপ্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই রাজ্যসভার চেয়ারম্যানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে দিয়েই সোমবার তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হলো।

সরকারের এক নোটিশে বলা হয়েছে, এই আইনপ্রণেতারা নিজেদের দায়িত্বের প্রতি চরম অবহেলা, সংসদের নিয়মের অপব্যহার জন্য কঠোর নিন্দা জানানো হচ্ছে। তাদের নজিরবিহীন অসদাচরণে হাউজের কাজে বাধা সৃষ্টি হয়।

বরখাস্তরা হলেন, দোলা সেন এবং শান্তা ছেত্রী, এলামারাম করিম (সিপিএম), বিনয় ভিসওয়াম (সিপিআই), ফুলো দেবী নিতম, রিপুন বোরা, ছায়া বর্মা, রাজামনী প্যাটেল, অখীলেশ প্রসাদ সিং, সৈয়দ নাসির হুসেন (কংগ্রেস), প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই (শিবসেনা)।