ভান্ডারিয়ায় নকল কসমেট্রিক্স ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে ৪ প্রতিষ্ঠান ধরা

ভান্ডারিয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নকল কসমেট্রিক্স ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে এই জরিমানা করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে আর্মড পুলিশ সদস্যদের সহযোগিতায় পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র এসব জরিমানা করেন।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ওয়ালিদ কসমেটিক্সকে দুই হাজার পাঁচশত, রায়হান কসমেটিক্সকে চার হাজার, ভাই ভাই ফার্মেসিকে সাত হাজার এবং আর্নব ফার্মেসিকে দুই হজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে শাহ শোয়াইব মিয়া জানান, ‘ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে ।