দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কাউখালীতে যুবদলের প্রচারন পত্র বিতরণ

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা যুবদলের পক্ষ থেকে সোমবার (২৯ নভেম্বর) কাউখালী হাটের দিনে দোকানদার ও হাটে আসা জনসাধারণের মাঝে প্রচার পত্র বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবীর।

এসময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সভাপতি আহসান কবীর বলেন, যেভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাতে সাধারন মানুষের নাভিশ্বাস হয়ে দাড়িয়েছে।