সুনামগঞ্জে দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জ জেলা শহরে সাধারন মানুষের কোন বিনোদনের জন্য পার্কের ব্যবস্থা না থাকার কারণে সদর উপজেলা পরিষদের উদ্যোগে একটি আধুনিক নির্মিত দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাত ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর পাশে উপজেলা চত্বরে এই আধুনিক পার্কটি উদ্বোধনের ফলে শহরবাসী পরিবার পরিজন নিয়ে একটু মনোরম পরিবেশে ঘুরতে এই পার্কে আসতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট,জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহারীয়ার,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুর আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন।