মঠবাড়িয়ায় গভীর নিম্নচাপের প্রভাবে আমন ধানের ক্ষতির আশংকা

মঠবাড়িয়া প্রতিনিধি, (পিরোজপুর) ।।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিনত হওয়ার প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়ার প্রায় ১৬ হাজার হেক্টর জমির পাঁকা/আঁধাপাঁকা আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে/মাটিতে শুয়ে গেছে। ২ দিন ধরে টানা বৃষ্টি এবং জোয়ারের প্রায় ২/৩ ফুট পানিতে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। পানি নামতে বিলম্ব হলে বড় ধরনের ক্ষয় ক্ষতির আশংকা প্রকাশ করেছেন কৃষকরা।

উপজেলার পাঠাকাটা গ্রামের মো: আব্দুল হক (৫৩) জানান, তার ২ একর জমির পাকা/আঁধাপাঁকা আমন ধান মাটিতে শুয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, উফষি জাতের আমন ধান অধিকাংশই কৃষকরা ঘরে তুলেছে। এখন মাঠে স্থানীয় জাতের আমন ধানই বেশী আছে। পানি নেমে গেলে ধানের কোন ক্ষতি হবে না। তবে চিটার পরিমান বাড়তে বলে কৃষি কর্মকর্তা জানান।