বরগুনায় ছাত্রদলের সাবেক নেতার বাবার ইন্তেকাল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা সরকারি ডিগ্রি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর রহমান শিমুলের বাবা বামনা সদর ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) অবসরপ্রাপ্ত মাস্টার আবুল কালাম আজাদ রবিবার রাত ১১ টা ৪০ মিনিটের সময় খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন। তার এ মুত্যুতে শোকবিহ্বল ও শোকার্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড.খন্দকার মাহবুব হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাড.সগির হোসেন লিওন, বামনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মুহিদুল ইসলাম মোর্শেদ,বামনা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল খান, পচ্শিম সফিপুরের সাবেক মেম্বার পনু খান, বামনা উপজেলা যুবদলের আহবায়ক দিপু সিকদার, যুগ্ন-আহবায়ক রায়হান নাজির ধলু, বামনা উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার,সদস্য সচিব সজিব হোসেন মুন্না প্রমুখ।