অপরাধ দানা বাঁধার আগেই বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন: বিএমপি কমিশনার

রূপালী বার্তা।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

উন্নত নিরপেক্ষ পুলিশিং দোরগোড়ায় পৌঁছে দিতে নির্মোহ দৃষ্টিতে পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে ইতিমধ্যে তা চোখে আঙুল দিয়ে জনগণকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছি।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপারেশন জনাব মোঃ এনামুল হক বলেন, সমাজের সর্বস্তরের অপরাধ দানাবাঁধার আগেই আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন, বিশেষ করে স্থানীয় জনগণ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ধরে সহায়তা করলে আমরা মাদক শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, আর তাহলেই জুয়া, চুরি সহ নানাবিধ অপকর্মগুলো কমে আসবে, এজন্য আমরা সজাগ থেকে কাজ করছি, আপনারাও সচেতন নাগরিক হিসেবে আমাদের সাহায্য করুন, সমাজের বিভিন্ন ধরনের সমস্যা ও নানান অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়ে এগিয়ে আসলে আপনাদের নিরাপত্তায় আমাদের কাজ করা আরও সহজ হবে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ জনাব এইচএম আব্দুর রহমান মুকুল পিপিএম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর বিএমপি শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা (অতিঃ দাঃ) বিএমপি রবিউল ইসলাম শামীমসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।