জনসংযোগ থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত সায়ন্তিকা

বিনোদন ডেস্ক।।
বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গত প্রায় এক সপ্তাহ ধরে বাঁকুড়ায় ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তার। সেইমতো ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার

পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় পৌঁছালে তার গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় আহত হন সায়ন্তিকা।আহত হয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজনের। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি।

দুর্ঘটনার পর বাঁকুড়া ফিরে গেছেন তিনি। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ।