গৌরনদীতে সাংবাদিকের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

গৌরনদী প্রতিনিধি, (বরিশাল)॥
ঐতিহ্যবাহী গৌরনদী রিপোর্টার্স ইউনিটির যুগ্মসাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা গৌরনদীর সাধারণ সম্পাদক শামীম মীর এর বাবা, গৌরনদী উপজেলার শাহাজিরা নিবাসী ইদ্রিস মীর বুধবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩:৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ,,,,রাজিউন)। বৃহস্পতিবার বাদ জোহর শাহজিরা জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারকি গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে রেখে যান। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম মঞ্জু, সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সান্টু, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সম্পাদক পপলু খান, সাবেক সভাপতি পলাশ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এসএম মিজান, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, প্রচার সম্পাদক মোঃ সোয়েব জুয়েল, সাংবাদিক মনিরুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক সরদার মোঃ সোহেল, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সাইফুল মৃধা, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল খান, উজিরপুরের সাংবাদিক নাজমুল হক মুন্না, মোঃ রবিউল ইসলাম।