পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কাটলো স্ত্রী, পরিস্থিতি ভাল না

অনলাইন ডেস্ক।।
রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতে খায়েরের গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। তবে তার পরিস্থিতি খুব একটা ভাল না। ঢাকায় নেওয়া হতে পারে বলে তিনি জানান।