হাতির আক্রমণে দুই মাঠকর্মীর মৃত্যু!

স্পোর্টস ডেস্ক।।
কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। কিন্তু হাতি আক্রমণে বাড়ি ফেরার বদলে প্রানটাই হারিয়ে ফেলেন দুই লঙ্কান মাঠকর্মী। কয়েকশ মিটার দূরে পাওয়া যায় তাদের মরদেহ। খবরটি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও হাতির আক্রমণে তাদের মৃত্যু কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

হাম্বানটোটোয় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু সুরিয়াভেভা স্টেডিয়ামে কাজ করতেন ওই দুই মাঠকর্মী। ঘটনাটি ঘটেছে স্টেডিয়ামের কিছু দুরেই। শ্রীলঙ্কায় হাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত ১২ বছরে হাতি-মানুষের সংঘাতের সমস্যাটি ক্রমশই বৃদ্ধি পায়। শুধুমাত্র হাম্বানটোটাতেই গত বছর ১০টি হাতি ও চারজন মানুষ নিহত হয়েছে।