আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার মোল্লাপাড়া গ্রামের সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে সুনীল মল্লিক ওরফে সুনীল মালাকারকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

অন্যদিকে একইদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম অভিযান চালিয়ে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদারকে তার নিজ ঘর থেকে ২শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

এছাড়া মাদক কেনা বেঁচার গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মাহাবুব হোসেন পশ্চিম গোয়াইল খোকন সিকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ছলেমান মোল্লাকে আটক করে। এসময় আটককৃত সালাম মোল্লার দেহ তল্লাশী করে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।

তিন মাদক ব্যবসায়ীকে পৃথক তিন স্থান থেকে গ্রেপ্তারের ঘটনায় অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করছে পুলিশ।