পুলিশ কনস্টেবলের চাকরি ফিরে পাচ্ছেন বরগুনার সজল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
পরিবার ভূমিহীন হওয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল সাধারণ পদে উত্তীর্ণ হয়েও চাকরি হওয়ার অনিশ্চয়তায় সজল চন্দ্র কর্মকার অবশেষে পুলিশ হেডকোয়ার্টার ফিরে দিলেন তার চাকুরী। বরগুনার পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন মল্লিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরি প্রার্থী সজল জানান, তার চাকুরী ফিরে পেয়েছেন এমন খবরে তিনি পুলিশ বিভাগের প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আরো বলেন,আমি আনন্দিত ও গর্বিত। বরগুনা পুলিশ সুপারকে জাহাঙ্গীর হোসেন মল্লিককে প্রতি শ্রদ্ধাশীল।

সজলের বাবা অমল কর্মকার আরো বলেন, ১৯৯২ সাল থেকে বরগুনায় বসবাস করছি। ছেলেমেয়ের
জন্মও বরগুনায়। পটুয়াখালী জেলার লাউকাঠি গ্রামে বাবার নামে পৈতৃক ভিটে রয়েছে তবে সেখানে আমার নামে আধা শতাংশ পরিমাণ জমি থাকতে পারে। আমার নামে কোথাও কোনো জমি নেই। পুলিশি তদন্তের সময় আমরা সেটা জানিয়েছি। শুধু জমি না থাকার কারণে আমার ছেলেটার চাকরি হচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যেন আসপিয়ার মতো আমার ছেলেটার দিকেও তাকায়।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক বলেন, পুলিশ হেডকোয়ার্টার তার চাকুরী ফিরিয়ে দেয়ার বিষয়ে আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। বিধি মোতাবেক এখন তার নিয়োগ প্রক্রিয়া চুরান্ত করা হবেন।