গৌরনদীতে জনতার হাতে ভুয়া ডিবি আটক

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
জেলা ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটছে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে।

আটককৃত ভুয়া ডিবি পরিচয় দেয়া সোহেল (৪৫) ঢাকার কেরানিগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়নের জুইপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে গত পাঁচ মাস পূর্বে সোহেল শাহাজিরা গ্রামের আনোয়ার ফকিরের মেয়ে লিপি আক্তারকে বিয়ে করেন। এরপর শ্বশুড়ালয়ে থেকে সোহেল বরিশালের বিভিন্নস্থানে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছিলো। অতিসম্প্রতি বাবুগঞ্জের আগরপুর এলাকার চরফতেপুর গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের পুত্র আলি আহম্মদকে ডিবি পরিচয়ে মারধর করে তার পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বুধবার দুপুরে সোহেলকে শাহাজিরা গ্রামে দেখে আলী আহম্মেদ স্থানীয়দের কাছে বিষয়টি জানান। পরবর্তীতে এলাকাবাসী ভুয়া ডিবি সোহেলকে আটক করে বিকেলে থানা পুলিশের কাছে সোর্পদ করে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘঁনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।