মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রূপালী বার্তা।।
মহান বিজয় দিবস উপলক্ষে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাওলাদার মো. মনিরুজ্জামান শিমু।

দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।