বরিশালে মহান বিজয় দিবসে উত্তর জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

রূপালী বার্তা।।
বরিশালে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে উত্তর জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় বরিশাল উত্তর জেলা বিএনপি তাদের দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আবেদুর রহমান হুমায়ন, সাবেক পরিবার পরিকল্পনা সম্পাদক সেলিম হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, বরিশালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট আবদুল মালেক, মুলাদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ভাষানচর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী (বাবলু), ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলন ও উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী শায়লা শারমিন মীমু।

এর আগে উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।