মুলাদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর আ. লীগের শ্রদ্ধা নিবেদন

রূপালী বার্তা।।
বরিশালের মুলাদীতে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে পৌর আ. লীগ । বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় পৌর ভবন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় মুলাদী পৌর মেয়র মো. শফিকউজ্জামান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা ডটকম এর সম্পাদক মো. জিয়াউল আহসান খান সিপু, উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার,কাজী হান্নান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার, মুলাদী পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও কাউন্সিলর মো. রব হাওলাদার, ঢাকা দক্ষিণ সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি মজুমদার, বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য জহির মল্লিক, মুলাদী বন্দর ব্যবসায়ী পরিচালনা কমিটির সহসভাপতি মো. বাবুল সিকদার, উপজেলা যুবলীগ নেতা শাহআলম মিঠু হাওলাদার, মুলাদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. জুনায়েত আহসান খান তিলকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।