বিজয় দিবসে বান্ধবীর সঙ্গে বেরিয়ে ফেরা হলো না আশিকের

অনলাইন ডেস্ক।।
বিজয় দিবস উপলক্ষে বান্ধীর সাথে ঘুরতে বের হন মো. আশিক। রাজধানীল খিলগাঁও এলাকায় ট্রেরনের ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান। আশিকের বান্ধবী লাবন্য আক্তার বেলেন, বিজয় দিবসে আমি আর আশিক ঘুরতে বের হয়েছি। খিলগাঁওয়ের বাগিচা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আশিক।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে। রাজধানীর উত্তরার একটি কনফেকশনারিতে কাজ করতেন আশিক। তিনি সেখানে সিরাজ মার্কেট এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. জামাল উদ্দিন। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশিকের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।