কোস্টগার্ড সদস্য বা সোর্স অপরাধ করলে পার পাবে না

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
কোস্টগার্ডের সদস্য অপরাধের সাথে জড়িত হলে কেউ ছাড় পাবেনা বলে হুশিয়ারি দিয়েছেন কোস্টগার্ডের দণি জোনের জোনাল কমান্ডার৷ ক্যাপ্টেন এম. মনজুরুল করিম চৌধুরী। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা কোস্টগার্ডের ষ্টেশনে উপকূলীয় জেলেদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার এইচএমএম হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা চেযারম্যান মোস্তফা গোলাম কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোস্টগার্ডের কোন সদস্য যদি কোন অপরাধের সাথে জড়িত হয় এমন কোন প্রমান পাওয়া যায় সে অপরাধ করেও পার পাবেনা। হরিণ শিকারী, মাদককারবারী এমনকি জলদস্যূদের সাথে যদি কারো সম্পর্কও থাকে সেটিও আমরা তিয়ে দেখবো। পাথরঘাটার দিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আলাদা নজর রয়েছে। সে কারণেই ইতিপুর্বে র‌্যাবের ডিজি এসেছিলেন আমিও এসেছি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মনজুরুল করিম চৌধুরী আরও বলেন, কোস্টগার্ডের সোর্সের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কাউকে আটক করানো এমন অভিযোগ আমাদের কাছে এসেছে এটিও আমরা আমলে নিচ্ছি। এর আগে কালমেঘার এক যুবককে মিথ্যা তথ্য দিয়ে আটক করানোর অভিযোগ পাওয়া গেছে তাও আমরা কঠোরভাবে ক্ষতিয়ে দেখবো। অপরাধ করলে কোস্টগার্ডের সদস্যও পার পাবেনা সেখানে সোর্সদের পার পাওয়া তো প্রশ্নই আসেনা। কোস্টগার্ডের কোন সোর্সের বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ থাকে তাহলে তারা কোস্টগার্ডের কোন সোর্স থাকবে না।