আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের ৫৪ হাজার টাকা বিতরন

আমতলী প্রতিনিধি।।
আমতলীতে ঘূনিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের ওয়াল্ডভিশন ও এনএসএস ১৮ জন উপকারভোগীর মাঝে বিকাশের মাধ্যমে প্রত্যেকে ৩ হাজার করে মোট ৫৪ হাজার টাকা বিতরন করা হয়।

সকাল ১০টায় বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সামাজিক সুরক্ষা বজায় রেখে টাকা বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার উত্তম কুমার দাস, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার তানজিলুর রহমান ও মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার জিন্নাতুন নেছা প্রমুখ।