অর্থাভাবে বাকৃবিতে ভর্তি অনিশ্চিত রিভার

অনলাইন ডেস্ক।।
বাবার অভাবী সংসারে থেকে প্রবল ইচ্ছাশক্তি আর মেধা দিয়ে পড়াশোনা চালিয়ে আসছেন রিমা আক্তার রিভা। উচ্চশিক্ষার জন্য লড়াই করে সাফল্যও পেয়েছেন। ভর্তির সুযোগ পেয়েছেন দেশের অন্যতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃতি) শুধু অর্থাভাবে রিভা ভর্তি হতে পারছেন না।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট মন্ডলপাড়া এলাকার সামান্য পান দোকানী (বর্তমানে বেকার) মো. রফিকুল ইসলাম মণ্ডল ও গৃহিণী মর্জিনা বেগম চামেলীর মেয়ে রিমা আক্তার রিভা। জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন।

পরে আমেরিকার দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশনের সহায়তাসহ বিভিন্ন ব্যাক্তির সহযোগিতা নিয়ে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ অর্জন করে।

এবারে গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৮০তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পান রিভা। এখন অর্থাভাবে স্বপ্নের বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না তিনি। ভর্তির শেষ তারিখ ঘনিয়ে আসায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছে রিভার পরিবার।

অভাবী সংসারে তিন বোনের মধ্যে রিভা তৃতীয়। বড় বোন রাজিকুন্নাহার রিতার বিয়ে হয়ে গেছে। মেঝ বোন রিয়া খাতুন স্নাতক ডিগ্রি পাশ করে বাড়িতে বসে আছে। দরিদ্র পিতার পক্ষে সংসার চালানোর পাশাপাশি রিভার লেখাপড়ার খরচ জোগান দেয়া অসম্ভবপ্রায়।

বিভার মা মর্জিনা বেগম চামেলী জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি মেয়ের পড়াশোনার খরচ চালিয়েছেন। যা এখনও পরিশোধ করা সম্ভব হয়নি। মেয়ের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন তিনি। সঃহিঃ নং ০২০০০১২৫২৮২৫৮ অগ্রণী ব্যাংক লিঃ চিলমারী শাখা, চিলমারী, কুড়িগ্রাম।