মুলাদীতে সাংবাদিক মনির হোসেন রাড়ির স্মরণসভা ও দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ি ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বজন স্মরণ দিবসে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ বাদশা স্যার মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি সেলিম আহমেদ চৌকিদার, উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আলমগীর হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, উপজেলা সাংবাদিক ঐক্য কল্যান পরিষদের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক শাহিন বেপারী, তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক রেজা হাওলাদার সহ উপজেলার সংবাদকর্মীরা।

এর আগে সকাল থেকে প্রেসক্লাব মিলনায়তনে মনির হোসেন রাড়ীর আতœার মাগফেরাত কামনায় কোরআনখানী করা হয়। উল্লেখ্য মুলাদী প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মনির হোসেন রাড়ী ২০১০ সালের ২১ ডিসেম্বর স্থানীয় কয়েকটি বাড়ির রাস্তা নির্মানে সহায়তা করতে যান। ওই সময় প্রতিপক্ষরা তাঁকে পিটিয়ে হত্যা করে।