কাউখালীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর) ॥
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ ডিসেম্বর) উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন প্রমূখ॥

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।