বরিশালে নতুন বিভাগীয় কমিশনার আমিন-উল-আহসান

রূপালী ডেস্ক।।
বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক মোঃ আমিন-উল-আহসান বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।