বিপিএলে বরিশালে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ড সফরে যাবেন না বলেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও পাকিস্তান সিরিজের পর ছুটির কিছুদিন ঢাকায় ছিলেন তিনি। গতকাল (বুধবার) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

তবে দেশ ছাড়ার আগে জানিয়ে গেলেন আগামী বিপিএলে বরিশালের ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলার সম্ভাবনা জোরালো তার।

বুধবার (২২ ডিসেম্বর) দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে আসলে কথা হয়ে আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বরিশালে খেলব।’

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বিপিএলে অংশ নিতে দেশে ফিরবেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।