পৌর নির্বাচনে ভরাডুবি, পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বে ব্যাপক রদবদল

আন্তর্জাতিক ডেস্ক।।
শোচনীয় পরাজয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। উপনির্বাচনেও ফলাফল আশানরূপ হয়নি। এমন পরিস্থিতিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয় ভেতর থেকেই। কলকাতা পৌর নির্বাচনে ভরাডুবির পর অবশেষে সংগঠনের শীর্ষস্থানীয় পদগুলোতে ব্যাপক রদবদল করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নতুন কমিটি গঠন করেছে। সেখানে রয়েছেন ১১ জন সহসভাপতি। ৫ জন সাধারণ সম্পাদক। সম্পাদকের সংখ্যা ১২ জন। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন দলের দীর্ঘ দিনের নেতা সায়ন্তন বসু। রাজ্য কমিটিতে বাতিলের তালিকায় প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিশ্বপ্রিয় রায়চৌধুরীর নামও আছে।

রাজ্য সম্পাদকের পদ থেকে সঞ্জয় সিংকে সরালেও তাকে সহ সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে দলটির রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে।

দলের রাজ্য কমিটির মুখ্য মুখপাত্র থাকছেন শমীক ভট্টাচার্য। এছাড়া এই পদে থাকছেন জয়প্রকাশ মজুমদার।