গৌরনদীতে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যয়

গৌরনদী প্রতিনিধি (বরিশাল) ॥
শৈত্যপ্রবাহের কারণে দক্ষিণের দনপথ বরিশালের গৌরনদীতে গত দুই দিন যাবত তীব্র শীত ও ঘন কুশায়ায় জন জীবন বিপর্যয় হয়ে পরেছে। এতে বাড়ছে নানা দূর্ভোগ। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা যায়নি ঘন কুয়াশায়। সকালে দশ হাত দুরের বস্তু দৃষ্টি সীমার বাইরে আর রাতের অবস্থা আরো শোচনীয় ছিল। বরিশাল-ঢাকা মহাসড়কে কুয়াশার কারণে যান চলাচল ছিল ধীরগতি। সকল যানবাহনে হেট লাইটসহ ইমারজেন্সি লাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে।