মুলাদী উপজেলা মহিলা দলের কর্মীসভা ও অঙ্গসংগঠনের সঙ্গে মতবিনিময়

রূপালী বার্তা।।
মুলাদী উপজেলা মহিলা দলের কর্মীসভা ও অঙ্গসংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে  এ সভা অনুষ্ঠত হয়।

বরিশাল উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী শায়লা শারমিন মীমুর সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধার অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসভাপতি এডভোকেট জয়নুল আবেদিন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।

এসময় উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আবেদুর রহমান হুমায়ন, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক সেলিম হোসেন, বিএনপি নেতা সৈয়দ আকবর হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুহাদ, মুলাদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ভাষানচর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী (বাবলু) ও রূপালী বার্তার নির্বাহী সম্পাদক ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলনসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।