ভান্ডারিয়ায় হরিনপালা ডাক বাংলোর উদ্বোধন

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শনিবার (২৫ডিসেম্বর) দুপুরে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালা গ্রামে জেলা পরিষদের মালিকানাধীন আধুনিক চারতলা বিশিষ্ট ডাক বাংলোর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা)। এছাড়াও বক্তব্য রাখেন, এন এস আই যুগ্ম পরিচালক পিরোজপুর আব্দুল কাদের , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ।

এ ছাড়াও জেলার বিভিন্ন পৌর সভার মেয়র ,উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত থেকে ফিতা কেটে ডাক বাংলোর শুভ উদ্বোধন করে সকল অতিথিবৃন্দ।