স্বাধীন দেশের ছবি

স্বাধীন দেশের ছবি
-বিচিত্র কুমার

খোকা এেঁকেছে রঙতুলিতে
স্বধীন দেশের ছবি,
পাক-হানাদার যাচ্ছে চলে
উদয় হচ্ছে রবি।

কৃষক-শ্রমিক গাইছে
দুঃখ-সুখের গান,
নীল আকাশে পাখিগুলো
জুড়ায় দেহপ্রাণ।

কেউবা উড়ায় বিজয় নিশান
কত না হেসে খেলে,
পাতি হাঁসেরা সাঁতার কাটে
ভেসে ভেসে জলে।