তুচ্ছ ঘটনায় ভান্ডারিয়ায় ৫ বছরের শিশু ও বাবাকে পিটিয়ে জখম

ভাণ্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ বছরের শিশু ও তার বাবাকে প্রতিপক্ষরা পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি মো: বেল্লাল মল্লিক বাদী হয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগি মো: বেল্লাল মল্লিক জানান, গত সোমবার সকালে বাড়ীর সামনে একটি দোকানে আমার ৫ বছরের ছেলে রেদওয়ান মল্লিক গেলে একই গ্রামের আব্দুল বারেক এর ছেলে আরিফ হাওলাদার মারধর করে। খবর পেয়ে উক্ত বিষয়টি আরিফের অভিভাবকদের কাছে নালিশ দিতে চৌমোহনী বাজারে গেলে আরিফ,তার ভাই নুরু, রাকিব সহ ৩/৪ জন মিলে জিআই পাইপ দারা এলোপাথারী পিটিয়ে আমার শরীরের ভিবিন্ন স্থানে ফুলা জখম করে। এ সময় আমার সাথে থাকা ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়টি আরিফের পরিবার অস্বীকার করে।