বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

অনলাইন ডেস্ক।।
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলা থেকে ১৩ হাজার ৩৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২ হাজার ৮৫৩ জন পাশ করেছে। পাশের হার ৯২ দশমিক ২৬ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। এ জেলায় পাশের হার ৯০ দশমিক ৯২ শতাংশ। বরিশাল জেলা থেকে ৩৯ হাজার ৩২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৫ হাজার ৭৫৩ জন পাশ করেছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা বরগুনা জেলায় ৯০ দশমিক ৭৩ এবং ঝালকাঠী ৯০ দশমিক ৮ শতাংশ পাশ করেছে।

বরগুনা থেকে ১১ হাজার ৮২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০ হাজার ৭২৯ জন এবং ঝালকাঠী জেলা থেকে ১০ হাজার ১৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯ হাজার ১৮৭ জন পাশ করেছে।

পটুয়াখালী জেলায় ৮৯ দশমিক ৮০ শতাংশ এবং ভোলা জেলায় ৮৭ দশমিক ১০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। জেলা দুটি যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।