স্বাধীনতার গান

স্বাধীনতার গান
-বিচিত্র কুমার

গাওরে তরুণ নওজোয়ান
স্বাধীনতার গান,
সরল মনে শপথ করি
এসো রাখব দেশের মান।

হাসবে শিশু স্বাধীন ভাবে
সুখের ছোঁয়া মনে,
স্নেহ-মায়ায় ভাসবে সবে
বাংলাদেশের গানে।

থাকবে নাকো কোন দেশে
দ্বন্দ্ব-কলহ ভাই,
পিতা-মাতা গুরুজন
আপন হবে সবাই।

গাও রে তরুণ নওজোয়ান
স্বাধীনতার গান,
ত্রিশলক্ষ বীর শহীদের
রাখতে পারি সম্মান।