ভান্ডারিয়ায় আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু, পথে বসছে মালিক

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
আগুনে পুড়ে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (বোথলা) গ্রামে মোহন হাওলাদার বাড়িতে ৪টি গরুর মৃত্যুও ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে আগুনে পুড়ে পাশবর্তি মোঃ হাবিবুর রহমান ও কবির হাওলাদারের বসত ঘর ও গোয়াল ঘর ভষ্মিভুত হয়েছে।

এ সময় রাতের আদারে গোয়াল ঘরে থাকা ৪ টি গরু পুড়ে মারা গেছে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ভা-ারিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদের নেতৃত্বে একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদের জানান, ধারনা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় চাল লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।