বাকেরগঞ্জ পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে নিহত ১

রূপালী ডেস্ক।।
বরিশালে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক গাড়িচালক নিহত হয়েছেন। শনিবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ১০টায় বরিশালের বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাম রমজান আলী (২৬)। যাত্রীবাহী একটি মাহেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি স্যালোইঞ্জিনচালিত গাড়ি পাল্লা দিয়ে চলাতে গিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।

ওসি জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িটি নিয়ামতি ইউনিয়নে যাচ্ছিল। এসময়ে যাত্রীবাহী একটি মাহেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িটি কাউকে সাইড না দিয়ে পাল্লা দিয়ে চালাচ্ছিল।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রলির চালক নিহত হন। তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।