চরফ্যাশনে কৃষকলীগ নেতাকে পিটালো ছাত্রলীগ নেতা, হাসপাতালে ভর্তি

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের পাচঁকপাট স্লুইজের ইজারাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা পিটিয়ে আহত করেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন(৪০)কে। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর পাচঁ কপাট স্লুইজ গেইটের ইজারাকে কেন্দ্র করে রবিবার (০৭ জুন) দুপুরে চরফ্যাশন শরীফ পাড়া সোহেলের গ্রেজের সামনে চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে ১০/১২জন একত্রিত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন বলেন, আমাকে পরিকল্পিত ভাবে রড ও ইটদিয়ে পিটিয়ে সমস্ত শরীর রক্তাক্ত করেছে। এই বিষয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।