মুলাদীতে পানিতে ডুবে শিশু আমেনার মৃত্যু

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের সদর মুলাদী ইউনিয়নে পানিতে ডুবে আমেনা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ৭ জুন বেলা ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রামের মৃত শামিম হাওলাদারের মেয়ে আমেনা। তার মা পাশের বাড়িতে ঝিয়ের কাজ করে।

স্থানীয়রা জানান, আমেনার মা পার্শ্ববর্তী বাড়িতে কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজ শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে বাড়ির সামনের পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।