আগৈলঝাড়ায় পূত্রবধুকে নির্যাতন করে কারাগারে শ্বশুর

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পূত্রবধুর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে রোববার (০৭ জুন) সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে কুয়েত প্রবাসী জামাল গাজীর স্ত্রী রাবেয়া বেগমকে যৌতুকের জন্য প্রায়ই শাররিক নির্যাতন করত শ্বশুর মো. খলিলুর রহমান গাজীসহ তার পরিবারের সদস্যরা। সর্বশেষ শনিবার বিকেলে পূত্রবধূকে ঘরে আটক করে পুনরায় যৌতুকের জন্য নির্যাতন করে শ্বশুর মো. খলিলুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।

এ ঘটনায় প্রবাসী জামাল গাজীর স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে শ্বশুরসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধনী/২০০৩)এর ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করেন, যার নং-৪(৬-৬-২০২০)। ওই মামলার আসামী শ্বশুর মো. খলিলুর রহমান গাজীকে এসআই শাহাবুদ্দিন শনিবার রাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।