বিজয় মানে

বিজয় মানে
-বিচিত্র কুমার

বিজয় মানে মুখের হাসি
বিজয় মানে সুখ
বিজয় মানে একটা অর্জন
বাঙালিদের মুখ।

বিজয় মানে উড়ন্ত পতাকা
বিজয় মানে জয়
বিজয় মানে অধিকার
ভূখণ্ড নিজের হয়।

বিজয় মানে একটি সাফল্য
বিজয় মানে উল্লাস
বিজয় মানে বাঙালির
স্বাধীন ভাবে বসবাস।