নেছারাবাদে চেতনা পরিষদের উদ্যোগে ‘মুনাফা বিহীন স্বল্প মূল্যের বাজার’ উদ্বোধন

স্বরূপকাঠি প্রতিনিধি।।
স্বরূপকাঠিতে চেতনা পরিষদের উদ্যোগে ‘কম মূল্যের বাজার’ চালু হয়েছে। সোমবার (০৮ জুন) সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন।

এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ,সাবেক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী।

চেতনা পরিষদের সভাপতি মো. জাহীদ হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, ভাইস চেযারম্যান পৌর চেতনা পরিষদেও আহ্বায়ক নার্গিস জাহান, সদস্য সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক মো.ফয়সাল হাসান সুজন, সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।