১২ মণ জাটকা রেখে পালিয়ে গেল ব্যবসায়ী

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)॥
কুয়াকাটা নৌ-পুলিশের অভিযানে ১২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে মৎস্য বন্দর আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় ভ্যানে থাকা ১২ মণ জাটকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক সটকে পরেছেন। এসময় পুলিশ কাউকে আটক করতে পারে নি।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, জাটকা নিধনকারীদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যহত থাকবে।