বরিশালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা

গণমাধ্যম ডেস্ক।।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় চিত্র সাংবাদিকদের উপর জালিয়াতি মামলায় কারাগারে প্রেরিত বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থক ও আইনজীবী সহকারিদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সকল সদস্যদের পক্ষে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা ন্যাক্কারজনক।

আদালত চত্ত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের উপর হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।