সলিড ভালোবাসা

সলিড ভালোবাসা
-বিচিত্র কুমার

মনে মনে পুষেছি
ছোট্ট একটা আশা,
বুকের ভিতর জমা আসে
সলিড ভালোবাসা।

বাহির থেকে যায় না দেখা
অন্তরের সেই ব্যথা,
বুঝতে পারবে সেদিন তুমি,
যেদিন রাখবে আমার বুকে মাথা।

সেখানে,চোখ বুজিলেই দেখতে পাবে
তোমার নাম রংতুলিতে লেখা,
কেউ যুগযুগ ধরে দাঁড়িয়ে আছে স্বপ্নের দেশে
তোমারই প্রতীক্ষায় একা।

চোখ খুললেই দেখবে তুমি,তোমার মুখেও
থাকবে না আর বলার কোন ভাষা,
জানি আমি, তোমার মনেও লুকিয়ে আছে
সলিড ভালোবাসা।