‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুর্নরুদ্ধার আন্দোলনের বিকল্প নেই’

মুলাদী প্রতিনিধি।।
খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুর্নরুদ্ধারের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই উল্ল্যেখ করে মুলাদীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদ মাহমুদ, যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার উদ্দিন মাষ্টার, সফিপুর ইউনিয়ন সভাপতি স্কান্দার আলী বাঘা, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ প্যাদা, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন আকন, রাজ্জাক চৌকিদার, শাজাহান বেপারী, মুলাদী পৌর ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির হোসেন মোল্লা, পৌর মৎসজীবি দলের আহবায়ক কালাম মাঝি, উত্তর জেলা জিসাস সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রুবেল মোল্লা, সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ মোল্লা, মাসুদ মৃধা, যুবদল নেতা মিলন মাষ্টার, রাসেল হাওলাদার, সোহেল হাওলাদার, সুমন মৃধা। এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রিফাত মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক তরিকুল ইসলাম তারেক, কাজী সাহাবুদ্দিন সাবু, মোঃ লেলিন সরদার, জসিম উদ্দিন তালুকদার, আতিকুর রহমান মনির, আল আমিন, সদস্য সাইফুল সিকদার, রুমন খান, জসিম হোসেন মৃধা, মুদাচ্ছের হোসেন মিলন, লিটন হাওলাদার, মোঃ ইব্রাহীম, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক সেন্টু হাওলাদার, ইব্রাহীম বেপারী, শাহজালাল খান, রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, সদস্য শামীম, মোঃ কাইয়ুম খান, মেহেদী হাসান কামরুল, তারেক খান, কালাম হাওলাদার, সাইফুল ইসলাম খান প্রমুখ।

এদিকে স্বেচ্ছাসেবকদলের পরিচিতি সভা অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বাড়ী ফেরার পথে তাদের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এ হামলায় সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্কান্দার আলী বাঘা, জাহিদ মোল্লা, দেলোয়ার, জুবায়ের, নাসির মোল্লা সহ ৮-৯জন নেতাকর্মী আহত হন। হামলার ঘটনায় তাৎক্ষনিক বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার সাথে বিএনপি নামধারী একটি ইস্বান্নিত মহল জড়িত রয়েছে।