‘পাঠান’ এর লুকে শাহরুখ, ভক্তরা বলছেন তুফান আ গায়া

বিনোদন ডেস্ক।।
বলিউড সুপাস্টার শাহরুখ খান ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের পর থেকে নিজেকে একপ্রকার গুটিয়েই রেখেছিলেন। সদ্য শুটিংয়ে ফিরেছেন। এবছর আইপিএলের মেগা নিলামী অনুষ্ঠানেও কিং খানের উপস্থিতি নজরে পড়েনি। তার পরিবর্তে টিমের জন্য যোগ্য প্লেয়ার নির্বাচনের দায়িত্বে ছিলেন শাহরুখের দুই সন্তান। তবে এবার একেবারে বাদশাহি লুকে প্রত্যাবর্তন ঘটালেন বলিউডের বাদশা। নতুন বিজ্ঞাপনে সোশ্যাল মিডিয়ায় একেবারে তুফান তুলে দিলেন।

শাহরুখ খান নিজের ভক্তদের চমক দিতে নতুন ভিডিও পোস্ট করলেন। অবশ্যই বিজ্ঞাপনের ভিডিও এটা। পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। কেননা ভিডিওতে তিনি ধরা দিয়েছেন ‘পাঠান’ লুকে। ভিউ দেখে বুঝাই যাচ্ছে বাদশাহ’র নয়া লুক বেশ ভালোভাবেই লুফে নিয়েছেন ‘বাদশাহ লাভাররা’।

স্টাইল আর অ্যাটিটিউডে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন কিং খান। ক্যাপশনে তিনি লিখেছেন, নাম তো সুনা হোগা মেরি জান?

সেই ভিডিও শেয়ার করে ফ্যানেরা লিখছেন, তুফান আ গায়া। কেউ কেউ আবার পাঠান তাড়াতাড়ি রিলিজ করার আর্জিও জানান কিং খানের কাছে।