‘আ. লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ঠু নির্বাচন হবে না’

নিজস্ব প্রতিবেদক॥
বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে।

বুধবার (০২ মার্চ) সকাল দশটায় তেল,গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে বরিশাল জেলার দশ উপজেলা থেকে নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা চুরি করতে করতে আজ দেশের দ্রব্য মূল্যের উর্ধগতি। সাধারণ মানুষ নির্যাতনের শিকার বলেও দাবী করেন এই বিএনপি নেতা। তিনি নেতাকর্মীদের অভ্যন্তরীন ভুলবোঝাবুঝি ভুলে গিয়ে তারেক রহমানের ডাকে সরকার বিরোধী আন্দোলনে সারা দেয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মিজানুর রহমান লিটন, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহফুজুল আলম মিঠু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আবুল হোসেন খান, কেন্দ্রীয় এনডিপি চেয়ারম্যান ও ২০দলীয় নেতা কে.এম আবু তাহের।

আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, জেলা যুবদল সম্পাদক এ্যাডভোকেট তছলিম উদ্দিন।

সমাবেশে উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা বিএনপির সদস্য কবিরউদ্দিন আফসারী, উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফসার হোসেন আলম, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন দিপেন, সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য আসাদুজামান মুক্তা, উত্তর জেলা বিএনপির সদস্য আকবর হোসেন চৌধুরী, উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট দিপু, উত্তর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য সিহাব আহমেদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবদুল মালেক, মুলাদী উপজেলা বিএনপি সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য আঃ ছত্তার খান, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুয়াদ, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।