সমকামীতা নিয়ে নেইমারের বিরুদ্ধে অভিযোগ!

স্পোর্টস ডেস্ক।।

সমকামী বিরোধী মন্তব্যের দায়ে ব্রাজিলের ফুটবল সুপার স্টার নেইমারের বিরুদ্ধে ফৌজদারী মামলার আবেদন করেছে ব্রাজিলের এক সমকামী অধিকার কর্মী। নেইমার তার মায়ের নতুন বয়ফ্রেন্ডকে ডেকে সমকামী বিরোধী মন্তব্য করেছেন বলে তার অভিযোগ, যা তিনি গণমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছেন।

সাও পাওলোর প্রসিকিউটর অফিস এএফপিকে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা একটি অভিযোগ পেয়েছে। এখন তারা এটি তদন্ত করে দেখবে এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফুটবল সুপার স্টারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেইমারের গণসংযোগ বিভাগ।

এগ্রিপিনো মাগালহায়েস নামের ওই কর্মী ইনস্টাগ্রাম একাউন্টে লিখেছেন ‘ গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দেয়া নেইমার ও তার বন্ধুদের বিরুদ্ধে তিনি ফৌজদারী মামলা করার পরিকল্পনা নিচ্ছেন। নেইমারের মা ও তার নতুন বয়ফ্রেন্ড এর কথাবার্তার অডিও রেকর্ড শুনে ২৮ বছর বয়সি নেইমার মায়ের ওই বয়ফ্রেন্ড থিয়াগো রামোসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রেক্ষিতে নেইমার ও তার বন্ধুরা এই জুটির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা করেন।

গত এপ্রিলেই নেইমারের ৫২ বছর বয়সি মা ও ২২ বছর বয়সি তার বয়ফ্রেন্ড রামোস ডেটিংয়ে যাবার ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই ব্রাজিলের ট্যাবলয়েডগুলো উভকামী ওই মডেলকে নিয়ে বিভিন্ন গল্প প্রকাশ করতে থাকে।