‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়’

গৌরনদী ও আগৈলঝাড়া প্রতিনিধি (বরিশাল)॥
ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন সভায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যদা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার নির্বাচনি এলাকা (বরিশাল-১) আসনে ৮শত কোটি টাকার উন্নয়ন কাজ করেও আমাকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হতে হয়েছে।

বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে দক্ষিণাঞ্চলের কোন উন্নয়ন কাজ করেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়। তার প্রমাণ হিসেবে দেশের পদ্মা সেতু, কুয়াকাটা যেতে বিভিন্ন সেতু, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক কাজ শেষ হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সকল চোখের রোগিদের বিনা মূল্যে ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রমের সভায় সভাপতিত্বকরেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার গোলাম মোস্তফা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো.আমিন উল আহসান, বিভাগী স্বাস্থ্য পরিচালক ডক্তার হুমায়ন শাহীন খান, বরিশাল জেলা প্রশাসক মো.জসীম উদ্দিন হায়দার, বরিশাল পুলিশ সুপার মো.মারুফ হোসেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী পৌরমেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটনসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে রোগী বাচাইয়ের বুথ পরিদর্শন করেন অতিথিরা। বাছাইকৃত রোগীদের বিনামুল্যে ২৩ মার্চ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করা হবে বলে জানাগেছে।