‘ধানের শীষে ভোট দেয়ায় নারীদের ধর্ষণের শিকার হতে হয়’

রূপালী বার্তা।।
দেশের প্রধানমন্ত্রী একজন নারী, তিনি ক্ষমতায় থাকাবস্থায় ধানের শীষে ভোট দেয়ার অপরাধে এদেশে নারীদের ধর্ষণের শিকার হতে হয় অভিযোগ করে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, নারীদের কোথাও মর্যাদা নেই। নারী জাতির জন্য এমন লজ্জা-অবমানকার ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোন দেশে ঘটে নাই।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে মহিলা দলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

আফরোজা আব্বাস আরো বলেন, আমাদের তথ্যমন্ত্রী রসিয়ে রসিয়ে বলেন দেশে নাকি বিএনপি নেই। যদি বিএনপি নাই থাকে তাহলে দেশে কোন অঘটন ঘটলেই কেন বলা হয় এটা বিএনপির কাজ। মামলার আসামি করা হয় বিএনপি নেতাকর্মীদের। আওয়ামী লীগ নেতাদের এমন দ্বিমুখী বক্তব্যই প্রমাণ করে বিএনপি দেশের সর্বত্র বিএনপি আছে।

সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল জেলা (উত্তর) বিএনপি আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, জেলা (উত্তর) মহিলা দলের সাবেক সভাপতি তাসলিমা পারভীন, ফিরোজা বেগম ও আলেয়া বেগম প্রমুখ।

এসময় উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট দিপু মোল্লা, উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. ইউনুসুর রহমান জুবায়ের, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুয়াদ, ভাষাণচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী (বাবলু), শায়লা শারমিন মিমু, লিপি নাসরিন ও সাবেক ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলনসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।